মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত চিকিৎসকদের ওপর হামলা ও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় বিপিএমপিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এক জরুরি বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। বিপিএমপিএ-এর পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হাসপাতালগুলোতে অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং 'চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠান সুরক্ষা আইন' বাস্তবায়নের জোর দাবি জানানো হচ্ছে, যেন চিকিৎসকরা নির্ভয়ে ও নিরবচ্ছিন্নভাবে রোগীদের সেবা প্রদান করতে পারেন।