preloader_image

Notice Details

  1. Home Notice Details

মুগদা ঘটনার প্রতিবাদ ও অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি

By BPMPA Admin | 29-Aug-2026

সম্প্রতি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন ক্যান্সার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডিউটিরত চিকিৎসকদের ওপর অন্যায় ও বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (BPMPA) তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছে। রোগীদের জীবন রক্ষায় চিকিৎসকরা সর্বদা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। এই ধরনের সহিংসতা চিকিৎসা সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ব্যক্ত করা হচ্ছে।